1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ

আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি
  • বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

তাহিরপুরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। তাহিরপুর ওয়ার্ল্ড ভিশন কার্যালয় প্রাঙ্গনে বন্যায় ক্ষতিগ্রস্থ বাংলাদেশের জনগণের জন্য জরুরী ত্রাণ কার্যক্রমের আওতায় উপজেলার তাহিরপুর সদর,বালিজুরি ও উত্তর বড়দল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ এক হাজার পঁাচ’শ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রতি পরিবারকে সাড়ে চার হাজার টাকা মূল্যের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে আনুষ্টানিকভাবে বিতরণ কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন,তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আসাদুজ্জামান রনি।
উদ্ভোধনের পর আলোচনায় বক্তব্য রাখেন,ওয়ার্ল্ড ভিশনের অপারেশন ডাইরেক্টর সাগর মারান্ডি,ডেপুটি ডাইরেক্টর মঞ্জু মারিয়া পাল্ম,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,সিনিয়র ম্যানাজার কাজল দ্রং,তাহিরপুর উপজেলা ম্যানাজার বিভূদান বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী প্রমূখ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD