বাগেরহাটের মোরেলগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও রাসেল দিবস উপলক্ষে মঙ্গলবার বেলা ৮টায় তার প্রতিকৃততে পুষ্পার্ঘ অর্পণের পরে র্যালি, আলোচনা সভা ও শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেখ রাসেলের জীবনীও অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তৃতা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল,থানার ওসি মো. সাইদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.জালাল উদ্দিন,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো.জিয়াদ হাসান,স্কাউটার সারমিন আক্তার ও সাংবাদিক গণেশ পাল। এ ছাড়া উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে পৃথক পৃথক কর্মসূচি পালন করছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply