হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। ১৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মলয় কুমার দাসের পরিচালনায় বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার সুদীপ দেব ও ফায়ার স্টেশন ইনচার্জ মোঃ ফয়েজ আহমদ ।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার জাফর ইকবাল চৌধুরী, সমবায় অফিসার মোঃ ইকবাল মিয়া প্রমুখ। পরে উপজেলা পরিষদ মাঠে ফায়ার স্টেশন সার্ভিসের মাধ্যমে অগ্নিনির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply