আজমিরীগঞ্জ উপজেলা শিবপাশা থেকে পুলিশের অভিজানে ৪জোয়ারি সহ জোয়া খেলার সরঞ্জামাদি আটক করে পুলিশ খোজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ, মোঃ মাসুক আলী এর দিক নির্দেশে শিবপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলমগীর কবির এর নেতৃত্বে পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ উপজেলার ০৫নং শিবপাশা ইউনিয়নের পশ্চিমভাগ সাকিনস্থ জবান উদ্দিন চৌধুরী সরকারী প্রাথমিক বিদ্যালয় তিন তলা বিশিষ্ট ভবনের ছাদের উপর ১৩ ই সেপ্টেম্বর রাত্র প্রায় ৩ ঘটিকার সময় পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ৪জনকে আটক করে। আটককৃতরা হল ১। আবুল মিয়া (২১) পিতা- মোঃ সঞ্জব আলী ২। সানোয়ার মিয়া (২০) পিতা- মৃতঃ ফুল মিয়া ৩। মোহামিন (২০) পিতা- সাবাজ মিয়া, ৪। সুজন মিয়া (২৪) পিতা- আবুল মিয়া,
আটকৃতদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত ৫৩৬০/- টাকা এবং জুয়া খেলার সরঞ্জামাদি তাস জব্দ করা হয়। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দেওয়া হয়। আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলীর সঙ্গে আলোচনা করলে তিনি ঘটনা সত্যতা সিকার করে এবং আরও জানায় আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply