হবিগঞ্জ-২ আসন থেকে টানা তিন বারের নির্বাচিত সংসদ সদস্য, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সফর সাধারণ সম্পাদক ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান , সততার সাথে কাজ করে এলাকায় ব্যাপক উন্নয়ন করায়, এই উন্নয়ন কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ও দ্বিতীয় বারের মতো বাংলাদেশ জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় এম.পি কে বিশাল গন সংবর্ধনা দিয়েছেন বানিয়াচং উপজেলার বড়ইউড়ি বিজিএম উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকাবাসী।
১৩ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে বড়ইউড়ি বিজিএম উচ্চ বিদ্যালয়ে ৭ কোটি টাকা ব্যয়ে নব নির্মিত ভবন দুইটি উদ্বোধন শেষে বিদ্যালয়ের প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তিত্ব এমপি আব্দুল মজিদ খান মহোদয় এর মাধ্যমে সম্পাদন হওয়া ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরেছেন বক্তারা। এ সময় উপস্থিত হাজারো জনতা উন্নয়নের স্বার্থে সবসময় নৌকা প্রতীকের সাথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তৃতায় এমপি আব্দুল মজিদ খান বলেন, আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এজন্য আমি চির কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা বোধ থেকেই দিনরাত পরিশ্রম করছি আপনাদেরই জন্য। জনসেবাকে ইবাদত মনে করে আমৃত্যু মানুষের সেবা করে যেতে চাই।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক তজমূল হক চৌধুরী, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান ফরিদ আহমেদ, এরশাদ আলী, হাফেজ মোঃ শামরুল ইসলাম, মিজানুর রহমান, মাসুদ কুরাইশি মক্কী, প্রধান শিক্ষক বদরুল আলম, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম, প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, সাবেক ছাত্রলীগ নেতা এ জেড উজ্জ্বল, মাহমুদ হোসেন খান মামুন, রফিকুল আলম চৌধুরী রিপনসহ আওয়ামীলীগম যুবলীগ ছাত্রলীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply