আজমিরীগঞ্জের কাকাইলছেও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মাহতাবপুর গ্রামের আগলা হাটির মোঃ লাউছ মিয়ার পুত্র মোঃ তাকু মিয়া( ৩৬) আজ ১০ /১০/২০২২ ইং, রোজ: সোমবার সকাল প্রায় ৮ ঘটিকার সময় নদীতে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতের আঘাতে সে মাটিতে লুটিয়ে পড়ে। পাশের লোকজন তাকে দেখতে পেয়ে আজমিরীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্য রওনা হলে দূর্ভাগ্যক্রমে রাস্তার মধ্যেই সে মারা যায়। তারপর ও আজমিরীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন ।
আজমিরীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলী জনান, মৃত ব্যক্তির জন্য সরকারি অনুদান ২০হাজার টাকা দেওয়া হবে।আজমিরীগঞ্জ থানা ইনচার্জ অফিসার মোঃ মাসুক আলী জানায় আজমিরীগঞ্জ হাসপাতালের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণার পর লাশ বাড়িতে নিয়ে দাফন করা হয়েছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply