1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

চেতনানাশক স্প্রে দিয়ে মোরেলগঞ্জে বসতঘর লুট

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধি:
  • শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২
  • ৫৫ বার পড়া হয়েছে

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি বাড়িতে চেতানা নাশক স্প্রে ছিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের সুপারি ব্যবসায়ী নুর মোহাম্মদ তালুকদারের বসতঘরে এ ঘটনা ঘটে।

বিষাক্ত স্প্রেতে অজ্ঞান থাকা গৃহকর্তা নুর মোহাম্মদ(৬৫), তার ছেলে শাহজালাল তালুকদার(৩০) ও ছেলের স্ত্রী তুলি আক্তারকে(২২) মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নুর মোহাম্মদের অবস্থা আশংকাজনক। ঘটনার পর থেকে ১৭ ঘন্টা পার হলেও তার জ্ঞান ফেরেনি বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রায়হানা ফেরদৌসি দোলা জানিয়েছেন।

জানা গেছে, ঘটনার রাতে অজ্ঞাত দুবৃত্তরা সুপারি ব্যবসায়ী নুর মোহাম্মদের বসতঘরে চেতনানাশক স্প্রে ছিটিয়ে সকলকে অজ্ঞান করে নগদ লক্ষাধিক টাকা ও ৪ ভরি ওজনের স্বর্ণালংকার হাতিয়ে নেয়।

এ বিষয়ে থানার ওসি মো. সাইদুর রহমান বলেন, এ ধরণের কোন খবর এখনো কেউ থানা পুলিশকে অবহিত করেনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD