1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

রাত ভর নাচ গান করে সরকারি বিদ্যালয়ে, জন্মদিন পালন করেন ভাইস চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি :
  • বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৫৯ বার পড়া হয়েছে

আজমিরীগঞ্জ এম্যালগেটেড বীর চরণ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে রাত ভর উদ্যাম নাচ গানে জন্মদিন পালন করছেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব।

বুধবার (৫ অক্টোবর) দিবাগত রাতে উদ্যাম নাচ গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ সম্প্রচার হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

সরকারি বিদ্যালয়ে কোন রকমের অনুমতি না নিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার করে এহেন অশ্লীল কর্মকান্ডে শিক্ষার্থী, অভিভাবক মহল সহ সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

রাত ১১ টায় কেক কাটার পর নারী পুরুষ শিল্পী দিয়ে শুরু হয় উদ্যাম নাচ গান। মধ্যরাত পর্যন্ত চলে এই উদ্যাম নৃত্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান মোস্তফা জানান-আমি ছুটিতে কিশোরগঞ্জে এসেছি। আমাকে ভাইস চেয়ারম্যান বলেছেন উনার জন্মদিন উপলক্ষে কেক কাটবেন। নাচ গানের বিষয়ে কিছু বলেন নি।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী জানান কাউকে অনুমতি দেয়া হয়নি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD