আব্দুর রউফ আশরাফ।। জামিয়া মাদানিয়া ইসলামিয়া হলদারপুর মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের বস্ত্র পরিধান করিয়ে হাসি ফুটিয়েছেন হলদারপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবিকা কুহিনূর বেগম।
১৮ নভেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার হলদারপুর মাদ্রাসার হল রুমে মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতিত্বে মাওলানা মাসুদ খান, মাওলানা হাফিজ উদ্দীনের সঞ্চালনায় অভিভাবক সমাবেশ ও ইউকে প্রবাসী কুহিনূর বেগমের উদ্যোগে বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি শিক্ষার্থীদের অভিভাবক এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বিশিষ্ট সমাজ সেবিকা কুহিনূর বেগমের নিজ তহলিব থেকে মাদ্রাসার ১৬ জন শিক্ষক ও ২২০ জন ছাত্রকে পাঞ্জাবী, ১০২ জন ছাত্রীকে বোরকা উপহার দেন।
নতুন কাপড় পরিধান করে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও আনন্দিত হয়ে সাধুবাদ জানিয়েছেন কুহিনূর বেগমকে।
অভিভাবক ও অতিথিরা দাতার ভূয়সী প্রশংসা করেন। অভিভাবকরা বলেন, আজ মাদ্রাসার পরিবেশটা অনেক সুন্দর করে দিয়েছেন,যেটা ইতিপূর্বে কেউ এমন অনুদান দেয়নি যেটি কুহিনূর বেগম দিয়ে সহযোগীতা করেছেন। মাদ্রাসার শিক্ষার্থীর অভিভাবক মগল মিয়া নিজের অনুভূতি বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, অতিথিরা যৌথ কন্ঠে বলেন এতো সুন্দর নান্দনিক পরিবেশে বেষ্টিত জামিয়া মাদানিয়া মাদ্রাসার পরিবেশ আজ থেকে আরো সুন্দর দেখা যাবে। বক্তারা বলেন এভাবে শুধু কুহিনূর নয় এলাকার দেশ-বিদেশ অবস্থানরত সকলকে মাদ্রাসার দিকে নজর রাখা ও আর্থিক সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, মাওলানা আয়ূব বিন সিদ্দিক কাটখালী,মাওলানা আব্দুস শহীদ,মাওলানা আবু সালেহ,মাওলানা জালাল উদ্দীন জালালী, মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা শিব্বির আহমদ, রুহুল আমীন, ডা. শেখ আব্দুল মুকিত,মাওলানা শফি আহমদ, মেম্বার মতিউর রহমান, তাইজুল, মোহা.শাহজাহান,মোহা.আসাদ,মোহা.মনসুর,আশ্রাফ আলী,মোহা.আফরোজ মিয়া ও
মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply