তাহিরপুরে হিন্দু ধর্মের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গা পূজায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
শনিবার (১অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলা সদর ও বালিজুরী ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এ সময় সাথে ছিলেন, বালিজরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজাদ হোসেন, বালিজরী ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মিলন তালুকদার, তাহিরপুর সদর পূজা উদযাপন কমিটির সভাপতি মনধির রায়, সাংবাদিক শওকত হাসান, তাহিরপুর সদর ইউপি সদস্য জয় রায় প্রমুখ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির জানান, তাহিরপুর উপজেলায় ৩০টি মন্ডপে উদযাপন হচ্ছে শারদীয় দুর্গোৎসব। প্রতিটি পূজা মণ্ডপেই আইন শৃঙ্গলা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও সনাতন ধর্মের লোকজন যাতে নির্বিঘ্নে পূজা উদযাপান করতে পারেন সে জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
তিনি আরো জানান, প্রতিটি মণ্ডপে আনসার সদস্যরা আছে, একাধিক অফিসারের নেতৃত্বে ইতোমধ্যে টহল পুলিশ মণ্ডপে মণ্ডপে ডিউটি শুরু করেছে। আগামী ৫ অক্টোবর বিজয়া দশমী পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
দৈনিক সেরা কন্ঠ/আশরাফ/ ১ অক্টোবর ২২’
Designed by: Sylhet Host BD
Leave a Reply