বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের অন্তর্গত ৯নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামের বন্দেরবাড়ী জনাব আব্দুল করিম ও নুর উদ্দিন মিয়া গত ২৪ সেপ্টেম্বর ২০২২ ইং শনিবার হাওরে কাজ রত অবস্থায় বজ্রপাতে মৃত্যু বরণ করেন।
(২৮ সেপ্টেম্বর ২০২২) বুধবার সকাল ১১ ঘটিকায় জামিয়া ইসলামিয়া নুরুল কোরআন মাদরাসা মজলিশপুর বানিয়াচং হবিগঞ্জ এর প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা জালাল উদ্দীন সাহেবের উদ্যোগে কবর যিয়ারত অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন মাদরাসার কমিটির সভাপতি হাজী আব্দুল হক, সহ-সভাপতি নবীর হোসেন, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক মাওলানা খলিলুর রহমান ইমরান নির্বাহী সদস্য হাবিবুর রহমান, লেচু মিয়া, মাদরাসার শিক্ষক হাফিজ আব্দুল করিম, মাওলানা আব্দুল মুহিত, হাফিজ শামসুল ইসলাম, এলাকার হানু মিয়া নুর উদ্দিন, ছাত্র প্রায় শতাধিক প্রমুখ।
মরহুমদের জন্য কোরআন তেলাওয়াত ও দূরুদপাঠ করে মাগফিরাত কামনা করে মোনাজাত করেন প্রিন্সিপাল মাওলানা জালাল উদ্দীন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply