শাল্লা(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
গেল বন্যায় শাল্লা উপজেলায় ক্ষতিগ্রস্থ ১৫০ পরিবারের মাঝে পূনর্বাসনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে আল কলম ইসলামিক সেন্টার ও মাদল। মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলার ৪ টি ইউনিয়নের অতদিরদ্র ও বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব সহায়তা দেয়া হয়। প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা বিতরণ করেন ইসলামিক এই সংগঠনটি।
শাল্লা উপজেলার প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার দাসের মাধ্যমে এসব তালিকা যাচাই বাছাই করে সহায়তা দেন এই সংগঠন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply