1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ড, ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন মারা গেল এক শিশু

Reporter Name
  • শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪ বার পড়া হয়েছে

রাহাত মামুন, চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এবার মারা গেছে রোদোশি দে (৬) নামে এক শিশু। তার মা রূম্পা দের (৩০) অবস্থাও আশঙ্কাজনক। দুজনেই ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। সেখানে মেয়ে রোদোশি মারা যায়।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মেয়ে রোদোশি দে।

নিহত রোদোশি চন্দ্রঘোনা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল স্কুলের কেজি শ্রেণির শিক্ষার্থী। তবে তাদের নিজ বাড়ি ফটিকছড়ি উপজেলার রোসাংগিরী ইউনিয়নে। তারা চন্দ্রঘোনা বনগ্রাম এলাকায় ভাড়া বাসায় থাকতো। বাবা রাজু কুমার দে একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধির চাকরি করেন।

জানা যায়, ২৫ আগস্ট দিবাগত রাতে সেমিপাকা দুইটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় পাশে ৫ তলার একটি বিল্ডিয়ে ভাড়ায় থাকতো কিছু পরিবার। আগুন ছড়িয়ে পড়লে ওই পরিবারগুলো নিচে নামতে চেষ্টা করে। সিঁড়ি দিয়ে নিচে নামার মুখে ছড়িয়ে থাকা আগুনের শিখায় ৭-৮ জন পুড়ে আহত হন। এসময় আগুনের শিখায় পুড়ে যায় মা-মেয়ে দুজনেই। রোদোশির শরীরের ৪৫% এবং তার মা রূম্পা দে’র ৩০% পুড়ে যায়। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে গেলে সেখান থেকে শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন পরিষদের সচিব ইন্দ্রলাল তঞ্চঙ্গ্যা। তার বাড়ি রাঙামাটির রাজস্থলী ঘিলাছড়ি ইউনিয়নে। তিনিও অগ্নিকাণ্ডের ঘটনায় সিঁড়ি বেয়ে নামতে গিয়ে অগ্নিদগ্ধ হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD