নিজস্ব প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ লাখাই উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
সভাপতি মাওলানা নুরুল হুদা সাধারণ সম্পাদক উবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম কে করে ১১ সদস্য বিশিষ্ট লাখাই উপজেলা কমিটি ঘোষণা করেন, হবিগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান
(১ সেপ্টেম্বর ২০২২) বৃহস্পতিবার সিংহগ্রাম ইয়াসিনিয়া মাদ্রাসায় দুপুর ২ ঘটিকার সময় মাওলানা নুরুল হুদার সভাপতিত্বে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ লাখাই উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়।
প্রধান অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ( ভারপ্রাপ্ত) মাওলানা হাফিজ শামসুল হক মুসা,
বিশেষ অতিথি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান চৌধুরী হেলাল, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল করিম আজহার। উক্ত কাউন্সিল অধিবেশনে মাওলানা নুরুল হুদাকে সভাপতি, মাওলানা উবায়দুল হক কে সাধারণ সম্পাদক ও মাওলানা শফিকুল ইসলাম কে সাংগঠনিক সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply