1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দুর্নীতি ঢাকতে মিথ্যা সংবাদ করিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা

Reporter Name
  • বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪৭ বার পড়া হয়েছে

শাল্লা( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

দুর্নীতির মহারানী শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সেলিনা আক্তার। ভুয়া স্বাক্ষর করে স্বেচ্ছাসেবিদের টাকা উত্তোলন ও ভুয়া লোক দেখিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার বরাদ্দের টাকা আত্মসাতসহ অসংখ্য অভিযোগ পড়েছে সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের কাছে। এছাড়াও শাল্লাবাসী দুর্নীতিবাজ এই কর্মকর্তার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। এনিয়ে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে সুনামগঞ্জ সিভিল সার্জনসহ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি সরজমিনে তদন্ত করতে শাল্লা আসেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তদন্ত কমিটির প্রধান সিভিল সার্জন ডা. সেলিনা আক্তারের কিছু ভুল প্রক্রিয়ার কথা স্বীকার করেন। তবে সিভিল সার্জন ডা. সেলিনা আক্তারের পক্ষে কিছুটা সাফাই গেয়েছেন। এজন্য শাল্লাবাসী সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়ের হস্তক্ষেপ কামনা করেন।

এরই প্রেক্ষিতে গত ২৭ আগস্ট শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিজিট করতে আসেন বিভাগীয় পরিচালক। এসময় তিনি নানা অভিযোগের তদন্ত করেন ও ডাক্তারদের সাথে মতবিনিময় করেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি জানান, তদন্তের স্বার্থে এখন সবকিছু গোপন রাখা হবে। তবে রাজকুমার দাসের নামে ভুয়া বিল উত্তোলণ করে একজন সম্ভ্রান্ত পরিবারের লোকের মানসম্মান কুলষিত করা ঠিক হয়নি। কেউ দুর্নীতি ও আত্মসাতের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এর বেশি তিনি কিছু বলেননি।

স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা আক্তার নিজের অপকর্ম ভিন্নখাতে প্রভাবিত করার জন্য তদন্তে কোনো প্রমান মিলেনি বলে কয়েকজন কথিত সাংবাদিকদের দিয়ে ভুয়া অনলাইনে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছেন।

এই সংবাদে উল্লেখ করা হয়, অফিস আওয়ার শেষে হাসপাতালের কোয়ার্টারে কেউ রোগী দেখতে পারবেন না। এমনকি বিভাগীয় পরিচালক তদন্তে এসেও উনার দুর্নীতির কোনো প্রমান পায়নি যা বিভাগীয় পরিচালক জানিয়েছেন বলে সংবাদে উল্লেখ করা হয়। এসব মিথ্যা সংবাদে বিভ্রান্তিতে পড়েছে শাল্লাবাসী।

তবে বিভাগীয় পরিচালক এই সংবাদটিকে মিথ্যা ও ভুয়া জানিয়ে এপ্রতিবেদককে জানান, তদন্ত করতে গিয়ে পরে রিপোর্টের উপরই ভিত্তি করে কোনটি সত্য আর কোনটি মিথ্যা। তদন্তের স্বার্থে এখনো সবকিছু গোপন রয়েছে। এই তদন্তের সবকিছু লিখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটি প্রতিবেদন পাঠাবো। এরপর জানা যাবে সত্য না মিথ্যা। তবে এখনো কিছু বলা যাবে না। এরপরও কেউ যদি মিথ্যার আশ্রয় নিয়ে বাঁচতে চায় কোনো কাজে আসবে না। তবে যে সংবাদটি করা হয়েছে তা ভিত্তিহীন ও সাঁজানো বলে দাবি করেন তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD