1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

দ্বিতীয় বারের মতো প্যানেল স্পীকার মনোনিত আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান

সাজ্জাদ বিন লাল
  • রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ১২৩ বার পড়া হয়েছে

একাদশ জাতীয় সংসদের ১৯তম অধিবেশনে সভাপতি মন্ডলীর সদস্য (প্যানেল স্পীকার) মনোনিত হয়েছেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জননেতা জনাব আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান।

রবিবার (২৮ আগস্ট) বিকালে ১৯ তম অধিবেশনের শুরুতেই জাতীয় সংসদের স্পীকার জনাবা ড. শিরিন শারমিন চৌধুরী, এমপি আব্দুল মজিদ খানসহ ৫ জন সভাপতি মন্ডলীর সদস্য প্যানেল স্পীকারের নাম প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে যাদের নাম প্রথম দিকে তিনি স্পিকার বা ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ কার্য পরিচালনা করবেন।

এমপি আব্দুল মজিদ খান ছাড়াও বাকী ৪ জন প্যানেল স্পীকার হলেন, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম, দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য জনাব আবুল হাসনাত মাহবুব আলী, চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য জনাব আমিনুল ইসলাম মাহমুদ, নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য জনাবা আয়েশা ফেরদৌস।

তাছাড়া এমপি আব্দুল মজিদ খান দশম জাতীয় সংসদের ২০তম অধিবেশনের প্যানেল স্পিকার নির্বাচিত হয়ে ছিলেন। এদিকে এডভোকেট আব্দুল মজিদ খান এমপি ২য় বারের মতো জাতীয় সংসদের প্যানেল স্পীকার মনোনিত হওয়ায় বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পীকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD