1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বজ্রপাতে এক ব্যাক্তির মৃত্যু

Reporter Name
  • শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি:

আজমিরীগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে সাদ্দাম মিয়া (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার ভোরে এ বজ্রপাতের ঘটনা ঘটে। আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বড় হাটির করিম মিয়ার পুত্র সাদ্দাম মিয়া।
স্থানীয়রা জানান, বাড়ির পার্শ্ববর্তী নয়া জাবর হাওরে ছাই পেতে মাছ ধরতো সাদ্দাম মিয়া। প্রতিদিনের ন্যায় মাছ ধরার জন্য হাওরে গেলে ঘুরি ঘুরি বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত ) ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শফিকুল ইসলাম জানান বজ্রপাতে মারা যাওয়া ব্যক্তির পরিবারকে সরকারি সহায়তার কার্যক্রম চলছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD