আবিকুল ইসলাম,তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে পরিবেশ সম্মত চাষাবাদ ও পরিবেশ সংরক্ষণে তরুণ প্রজন্মের অংশগ্রহণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। একশন এইড বাংলাদেশ এর সহযোগীতায় পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থায় আয়োজনে শুক্রবার সকাল ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক/কৃষাণী ও সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জ এর উপ-পরিচালক বিমল চন্দ্র সোম,তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির,উপজেলা কৃষি অফিসার মো. হাসান-উদ-দৌলা,উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, ইউপি সদস্য তুজাম্মিল হক নাসরুম,কৃষক রিপছান হাবিব,সাঞ্জব উস্তার প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply