1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

ধুনটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলায় জনতার ঢল

Reporter Name
  • মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২
  • ১১৪ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া)প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখতে যমুনা পাড়ে জনতার ঢল নেমেছে। মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে উপজেলার ভান্ডার বাড়ি ইউনিয়নের শিমুল বাড়িস্থ স্পারের দক্ষিণ পাশে বিশাল জলরাশিতে নৌকা বাইচ খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহাম্মদ আসিফ ইকবাল সনি।

চিরায়ত গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা দেখতে যমুনার তীরে উৎসুক জনতার ঢল নেমেছে। উপজেলা ধুনট ও এর আশেপাশের এলাকার আবালবৃদ্ধবনিতা নরনারী ঐতিহ্যবাহী এই খেলা উপভোগ করতে যমুনা নদীর পশ্চিম তীরে ভীড় করেছে।

শিমুল বাড়ি যুবসমাজের আয়োজিত নৌকা বাইচ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ,কোষাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান, দপ্তর সম্পাদক আফছার আলী, আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা, এম এ তারেক হেলাল, ভান্ডার বাড়ি ইউ পি চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, গোসাই বাড়ি ইউ পি চেয়ারম্যান মোকছুদুল হক বাচ্চু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি,বর্তমান সভাপতি জাকারিয়া খন্দকার।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD