আবিকুল ইসলাম,তাহিরপুর প্রতিনিধি
তাহিরপুরে সুদের ব্যবসা বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। তাহিরপুরে সর্বস্থরের নাগরিকবৃন্দের আয়োজনে সোমবার দুপুরে তাহিরপুর বাজারের শাহজালাল টাওয়ারের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় মহাজনী সুদের টাকা পরিশোধ করতে না পেরে ফয়সাল আহমেদ সৌরভ নামে এক যুবক নিজের ফেসবুক আইডি থেকে স্ট্যাটাস দিয়ে আত্মহত্মা করেছে। নিহত যুবক উপজেলার বালিজুরী ইউনিয়নের পাতারী ইউনিয়নের আজিজুর রহমানের ছেলে।
আত্মহত্যায় প্ররোচনাকারী সুদখোরদের বিচারের দাবী ও সুদের ব্যবসা বন্ধের দাবীতে এ মানববন্ধন অনুষ্টিত হয়। মানববন্ধনে চলাকালে বক্তব্য রাখেন,শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী আহমদ মুরাদ,আমরা হাওরবাসী তাহিরপুর উপজেলা সমন্বয়ক রুহুল আমিন,মুক্তিযোদ্ধা সন্তান হোসাইন শরীফ বিপ্লব,সমাজসেবক এমদাদুল হুদা,ইউপি সদস্য আলী নেওয়াজ,তুজাম্মিল হক নাসরুম,বিরাজ তালুকদার।
Designed by: Sylhet Host BD
Leave a Reply