1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

শাল্লায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৫৬ বার পড়া হয়েছে

শাল্লা প্রতনিধি।

জলানি তেলের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের সীমাহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, ভোলায় নূরে আলম ও আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জের শাল্লা উপজেলা বিএনপি। সোমবার ২২আগষ্ট বেলা টায় বিক্ষোভ মিছিলটি বিএনপি কার্যালয় হতে শুরু করে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক গুলি প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাঙ্গণে এক সমাবেশে মিলিত হয়।

উপজেলা বিএনপির সভাপতি গণেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আনসার উদ্দিন, জেলা বিএনপির অন্যতম সদস্য ব্যারিস্টার মাহাদীন চৌধুরী, জেলা কমিটির সদস্য হুমায়ুন কবির তাং, জেলা স্বেচ্চাসেবক দলের সহ সভাপতি মোস্তাক আহম্মদ, জেলা ছাত্রদলের সহ সভাপতি এটিএম ফকরুল ইসলাম ।

তাছাড়া শাল্লা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মাহবুব সোবহানী চৌধুরী, সহ সভাপতি আলী আজজদ, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, সাইফুর রহমান, আঃ মজিদ, আব্দুল করিম মাস্টার, আমির হোসেন ,শাল্লা উপজেলা কৃষক দলের আহবায়ক হাবিবুর রহমান, যুবদলের আহবায়ক গোপাল চন্দ্র দাস, সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মজিদ, ছাত্রদলের আহবায়ক তারেক হাসান প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD