1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

ধুনটে গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৬১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার ধুনটে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২১ আগষ্ট) বিকেলে ধুনট সদর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবুর রহমান এমপি।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সেলিম রেজা রিমান এর সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পৌরসভার মেয়র এজিএম বাদশা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম শফি,সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান শরীফ, দপ্তর সম্পাদক আফসার আলী, আওয়ামী লীগ নেতা মাইদুল ইসলাম রনি,মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা সুলতানা জাহান, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আলীম আল রাজি বুলেট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম গামা,উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্র লীগের সভাপতি জাকারিয়া খন্দকার,

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম তালুকদার দুলাল, কোষাধ্যক্ষ অধ্যাপক আনিসুর রহমান,সহ দপ্তর সম্পাদক মহসিন আলম মিন্টু, সদস্য শাহজাহান আলী, আওয়ামী লীগ নেতা আলেফ বাদশা অধ্যাপক সিরাজুল হক লিটন, জেলা পরিষদের সদস্য এ এফ এম ফজলুল হক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুলতান মেম্বার, শ্রমিক লীগের সদস্য সচিব খায়রুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি সুজন সাহা সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD