আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি –
তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে।রবিবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খানের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,আওয়ামীলীগ নেতা বোরহান উদ্দিন,সুভাস পুরকায়স্থ,সুধাংশু মোহন গাঙ্গুলী,মিলন কান্তি তালুকদার,তুষা মিয়া,ফারুক মিয়া,উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আইরিন বেগম,যুবলীগ নেতা নাজমুল হুদা সংগ্রাম,উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি আবুল বাশার,ছাত্রলীগ নেতা সাজিমুল হক প্রমূখ। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাও. জাহির মিয়া।
Designed by: Sylhet Host BD
Leave a Reply