আতিকুল ইসলাম , তাহিরপুর প্রতিনিধিঃ-
তাহিরপুরে ইউরোপিয়ান হিউম্যানিটারিয়ান এইড (ইকো) প্রকল্পের অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১শ’ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের অংশ হিসাবে বালিজুরী ইউনিয়নের ৪’শ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরন করেছে উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন।
বুধবার বিকেলে বালিজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপকারভোগীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়।
বিতরনের সময় উপস্থিত ছিলেন, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া, ওয়ার্ল্ড ভিশন সিলেট এসিও’র সিনিয়র ম্যানেজার কাজল দ্রং, তাহিরপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার বিভূদান বিশ্বাস, ইমারজেন্সি রেসপন্স ম্যানেজার স্টিপ তাপস চিসিম সহ ইউপি সচিব ও সদস্যগণ।
এ ইউনিয়নের ৪শ’ পরিবারের মধ্যে ২৫০টি পরিবারকে দেয়া হয় নগদ সাড়ে চার হাজার করে টাকা এবং ১৫০টি পরিবারকে দেয়া হয় ঘর মেরামতের জন্য ৩ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী
উল্লেখ যে, উপজেলার তাহিরপুর সদর, বালিজুরী ও উত্তর বড়দল ইউনিয়নের ১১শ’ পরিবারের মধ্যে ৭শ’ পরিবারকে দেয়া হবে নগদ সাড়ে চার হাজার করে টাকা এবং ৪শ’ পরিবারকে দেয়া হবে ঘর মেরামতের জন্য ৩ হাজার করে টাকা ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী।
গতকাল মঙ্গলবার দুপুরে এ সহায়তা বিতরন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
Designed by: Sylhet Host BD
Leave a Reply