মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনট উপজেলায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৫ ই আগস্ট দুপুর ১২ টার দিকে ধুনট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মীর আরিফ এর সভাপতিত্বে খতমে কোরআন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি নুরুল আমিন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম সোবাহান ধুনট, বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন, সাধারণ কেয়ারটেকার আবু সাঈদ সহ অত্র উপজেলা শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মডেল কেয়ার টেকার আব্দুল হালিম।
Designed by: Sylhet Host BD
Leave a Reply