আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি
বালিজুরী ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে।সোমবার সকাল ১১টায় বালিজুরী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন। চাল বিতরণ শেষে ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন এর সভাপতিত্বে ইউপি সদস্য আব্দুল ওয়াহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন,বালিজুরী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মিলন তালুকদার, বালিজুরী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বাবুল মিয়া,বালিজুরী ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন,যুবলীগ নেতা বাবলু মিয়া,ময়না মিয়া,উজ্বল মিয়া,কামরুল ইসলাম প্রমূখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply