হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় যে, ১২ আগষ্ট রোজ শুক্রবার সকাল ১০ টায় স্হানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার জাফর ইকবাল চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মহিউদ্দিন আগাখানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিকেয়ার এনজিওর চেয়ারপার্সন মানবাধিকার কর্মী কামরুল হাসান কাজল। সংগঠক মহিমা আক্তার, রুজি আক্তার, মাঠ সুপারভাইজার নজরুল ইসলাম, অফিস সহকারী হুমায়ুন আহমেদ প্রমুখ।প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণের বিকল্প নেই প্রশিক্ষণ প্রাপ্ত ব্যক্তি উন্নত দেশে চাহিদা বেশি। মানব সম্পদে এদেশ ভরপুর। মানব সম্পদ সঠিক ভাবে কাজে লাগাতে পারলে আমরা উন্নত দেশে পৌছে যাব।জাপানে শ্রমিক সংকট। এদেশে দক্ষ শ্রমিকের অভাব। তাই যুব উন্নয়ন অধিদপ্তরের অধিনে যুবক ও যুবতীদের প্রশিক্ষণ দিয়ে এদেশেই স্বাবলম্বী হওয়ার বিকল্প নেই। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনের সনদ হাতে তুলে দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply