1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

স্বাধীনতার জন্য শওকত আলীর ভূমিকা ছিল অতুলনীয় : রাষ্ট্রপতি

Reporter Name
  • সোমবার, ১৬ নভেম্বর, ২০২০
  • ৮৭ বার পড়া হয়েছে

দেশমাতৃকার স্বাধীনতার জন্য বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) শওকত আলী যে সাহসী ভূমিকা রেখেছেন তা অতুলনীয় ছিল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

তিনি জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার ও আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম অভিযুক্ত শওকত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে দেয়া এক বার্তায় এ মন্তব্য করেন।

শওকত আলী লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

রাষ্ট্রপতি বলেন, ‘শওকত আলী বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল থেকে আজীবন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে কাজ করে গেছেন। তিনি একজন সামরিক অফিসার হওয়া সত্ত্বেও জীবনের ঝুঁকি নিয়ে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যে সাহসী ভূমিকা রেখেছেন তা অতুলনীয়।’

শওকত আলীর মৃত্যুতে দেশ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের একজন সম্মুখ যোদ্ধা এবং সমাজসেবক হারালো উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘শওকত আলীর অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’

রাষ্ট্রপতি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সূত্র : ইউএনবি

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD