1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন

ধুনটে দৈনিক করতোয়া পত্রিকার ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় দৈনিক করতোয়া পত্রিকার সাফল্যের সাথে ৪৬ বছর শেষে ৪৭ বছরে পর্দাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্যদিয়ে পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে শেষ হয় ইছামতি মিলনায়তনে। সেখানে কেক কেটে করতোয়ার শুভ জন্মদিনের ঘোষনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান এমপি।

এরপর উপজেলা পরিষদের ইছামতি মিলনায়তনে ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবনের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক করতোয়ার ধুনট উপজেলা প্রতিনিধি ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

উক্ত সভায় বক্তব্য রাখেন, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্ত (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফেরদৌস আলম, আওয়ামী লীগ নেতা গোলাম সোবাহান, শরিফুল ইসলাম খান, আফছার আলী, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি রেজাউল হক মিন্টু ও সাংবাদিক মাসুদ রানা প্রমুখ।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD