নিজস্ব প্রতিনিধিঃ
বানিয়াচং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মখলিছ মিয়ার পিতা ও সাবেক ইউপি সদস্য মোঃ আশ্বব উল্লাহ (৯০) আর নেই।
(৯ আগষ্ট ২০২২) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় কামাল খানী নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে ৭ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
বাদ আছর কামালখানী রাশিদিয়া হাসানিয়া জামেউল মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
মরহুমের আত্মার মাগফিরাত করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান ও শেখ বশীর আহমদ, জেলা আওয়ামীলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান,
বানিয়াচং দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন সাধারণ সম্পাদক কামরুল হাসান কাজল, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক শায়খ সিরাজুল ইসলাম, ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপন ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু কামালখানী মাদরাসার মুহতামিম মাওলানা সুফি আহমদ শিক্ষা সচিব মাওলানা আমীন উদ্দিন ফরাশ, নুরুল কোরআন মাদরাসা মজলিশপুর এর প্রধান শিক্ষক মাওলানা খলিলুর রহমান ইমরান উসমানী, শিক্ষক ও সাংবাদিক সাজ্জাদ বিন লাল, সিনিয়র শিক্ষক হাফিজ আব্দুল করিম প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply