কলারোয়া প্রতিনিধি-
কলারোয়া পৌর প্রেসক্লাব এর পক্ষ থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুনেছা মুজিবের ৯২ তম শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮ আগস্ট) সোমবার রাত ৯ টায় পৌর প্রেসক্লাব রুমে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া পৌর প্রেসক্লাব এর সভাপতি ইমরান সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি কেরালকাতা ইউনিয়নের চেয়ারম্যান স.ম মোরশেদ আলী ভিপি, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান,কলারোয়া থানা ওসি( তদন্ত), মুক্তিযোদ্ধা সন্তান পরিষদের সাধারণ সম্পাদক লাভলু।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া পৌর প্রেসক্লাবের সহ-সভাপতি সাবেক সেনা সদস্য সরদার জিল্লুর রহমান, সহ-সভাপতি আলম হোসেন, সাধারন সম্পাদক সাংবাদিক জুলফিকার আলী,দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক রাজু রায়হান, প্রচার সম্পাদক সোহাগ হোসেন,সহ- সাংগঠনিক সম্পাদক সেলিম খান,সদস্য হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক সোহাগ মেহেদী, সাংবাদিক নাজির হোসেন,সাংবাদিক আলামিন গাজী, সাংবাদিক মহিদুল বাবু।
প্রধান অতিথির বক্তব্যে বলেন,বাংলাদেশের মহান পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক অনুপ্রেরণায় ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের বেশির ভাগ সময় কেটেছে কারাগারের অন্ধকারে সেই সময় পরিবারকে বঙ্গমাতা আগলে রেখেছিলেন। ১৫ই আগস্ট১৯৭৫ সালে কাল রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘাতকেরা সপরিবারে হত্যা করে। সেই দিন বঙ্গবন্ধু কনিষ্ঠ কন্যা ডিজিটাল বাংলার রূপকার জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা দেশের বাইরে থাকার কারণে বেঁচে গিয়েছিলেন। আজ শেখ হাসিনা ক্ষমতায় রয়েছে বলে বাংলাদেশের মানুষ ন্যায্য অধিকার পাচ্ছে। ভূমিহীনদের জন্য ঘর ও ভূমির ব্যবস্থা করেছে। তলাবিহিন ঝুড়ি বলে খ্যাত বাংলাদেশকে আজ উন্নয়নশীল দেশে রূপান্তরিত করেছেন এই সরকার। তিনি আরো বলেন কোন গুজবে কান না দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে আওয়ামী লীগের সাথে থাকার জন্য সকলকে আহ্বান জানান।
গদখালী জামে মসজিদের ইমাম আজাহারুল ইসলামের দোয়া ও কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply