ধর্মপাশা সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে ১৫ আগস্ট উদযাপন উপলক্ষে ৮ আগস্ট সোমবার বেলা ১২ টার দিকে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে, উপজেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত।
উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এডভোকেট একরাম হোসেন তালুকদারের সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক রাসেল আহমেদ চৌধুরীর সঞ্চালনায়
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজউদ্দীন আহমদ, সদস্য ওয়াসিম মজুমদার, পাইকুরাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহরাব আহমেদ, সাধারণ সম্পাদক এরশাদ আকন্দ, জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাহরিয়ার নাফিজ,সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আলামীন চৌধুরী, যুবলীগ নেতা শামীম আহমেদ, শাকির উল্লাহ,উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক শাকিল মাহমুদ খান প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply