মোঃ আবিদ উল্লাহ : আজমিরীগঞ্জ প্রতিনিধি
আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের পাটুলীপাড়া গ্রামের কমিউনিটি সাস্থ্য ক্লিনিকটি রাস্তার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় পাটুলীপাড়া গ্রামের ভিতরের রাস্তার পর ক্লিনিকে যাওয়ার কোন রাস্তা নেই । বর্ষায় ও হেমন্ত সময়ে ও সারা বছর অন্য এক ব্যাক্তির বাড়ির উপর দিয়ে কাঁদা পানি ভেঙ্গে গরিব দুঃখী অসহায় মানুষেরা কষ্ট করে স্বাস্থ্য সেবা নিতে যায়। আর গর্ভবতী মহিলারা সাস্থ্য পরীক্ষা করতে যেতে পারে না।
চরম দুর্ভোগে আছে ঐ এলার সাধারণ জনগন। কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের কমিটির সভাপতি ও বর্তমান ৩নংওয়ার্ডের মেম্বার জাহের আলীর সাথে আলাপকালে তিনি জানায় কমিউনিটি স্বাস্থ্য ক্লিনিকের কর্মকর্তা শ্যামল চন্দ্র পুরকায়স্থ আমার সঙ্গে রাস্তার বিষয় নিয়ে আলোচনা করেছেন ।
আমি চেয়ারম্যানের সহায়তায় রাস্তার কাগজ পত্র তৈরী করে এমপি মহোদয়, ইউ এন মহোদয় ও উপজেলা চেয়ারম্যান মহোদয় বরাবরে দরখাস্ত দেওয়ার জন্য চেষ্টা করব। কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইটার শ্যামল চন্দ্র পুরকায়স্থ জানায় রাস্তা নেই, তাই অনেক কষ্টে কাঁদা পানি ভেঙ্গে আমি ক্লিনিকে গিয়ে কাজ করি আর জনসাধারণের কষ্টের শেষ নেই।
আমি বর্তমান মেম্বারসহ কয়েক জন বিশিষ্ট ব্যাক্তিবর্গদের সঙ্গে এই রাস্তার বিষয় নিয়ে আলোচনা করেছি। কয়েক জন মহিলা রোগীর সঙ্গে আলোচনা করলে তারা জানায় ক্লিনিকে মরনের ঝুঁকি নিয়ে আসতে হয়। এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের কষ্ট লাগবের জন্য কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই কমিউনিটি স্বাস্থ্ ক্লিনিকের রাস্তাটি যেন অনতিবিলম্বে তৈরি করে এলাকার জনসাধারণের দুর্ভোগ লাগবের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply