1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী পালিত

Reporter Name
  • শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ৪৬ বার পড়া হয়েছে

 

আবিকুল ইসলাম, তাহিরপুর প্রতিনিধি

তাহিরপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করেন উপজেলা প্রশাসন,উপজেলা পরিষদ,থানা পুলিশ ও উপজেলা ক্রীড়া সংস্থা। সাড়ে ১১টায় উপজেলা বঙ্গবন্ধু মিলনায়তনে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবিরের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩তম জন্ম বার্ষিকী আলোচনা সভা ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকি ও জাতীয় শোক দিবসপালন এবং বঙ্গমাতা বেগম ফাজিলাতুন্নেছামুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।
দু’টি আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম,সহকারী পুলিশ সুপার শাহিদুর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান-উদ-দৌলা,উপজেলা আওয়ামীলীগ যুগ্মসাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD