বিশেষ প্রতিনিধি,কলারোয়াঃ
কলারোয়ায় সন্ত্রাসীরা আকছেদ আলী সরদার (৫২) নামের কৃষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও মাথা ফাটিয়ে দিয়েছে। সে উপজেলার ঝাপাঘাট গ্রামের হামেদ আলীর সরদারের ছেলে। আহত ওই কৃষককে এলাকাবাসী উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেছে। ঘটনাটি ঘটেছে-মঙ্গলবার (২আগষ্ট) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার খাসপুর ইমাদুল ইসলামের চায়ের দোকানের সামনে। আহত কৃষক জানায়-তিনি কামকোলার মাঠে ধান চাষ করেন। খাসপুর এলাকার শাহিনের ওই মাঠে কৃষি জমি আছে। তিনদিন আগে কে বা কারা নাকি তার জমির আইল কেটে দেয়। সে এই ঘটনায় কৃষক আকছেদ আলী সরদারকে সন্দেহ করে। মঙ্গলবার রাতে কৃষক আকছেদ আলী সরদার খাসপুর ইমাদুল ইসলামের চায়ের দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় সন্ত্রাসী কায়দায় শাহিন ও তার ভাই লিটন হোসেন টুম্মা এলোপাতাড়ী ভাবে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও মাথা ফাটিয়ে দেয়। গুরুত্বর জখম অবস্থায় কৃষক আকছেদ আলী সরদার মাটিতে পড়ে গেলে তারা গালি গালাজ করে চলে যায়। পরে ওই দোকানে উপস্থিত লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে কলারোয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এঘটনায় ন্যায় বিচারের দাবীতে আহত কৃষকের স্ত্রী পিয়ারা খাতুন বাদী হয়ে কলারোয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগটি কলারোয়া থানার এসআই শাহাজাহান আলী তদন্ত করছেন বলে জানা গেছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply