1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রশিয়ান নিহত,জনগনের রোষানলে মোরেলগঞ্জের পল্লী বিদ্যুৎকর্মীরা

Reporter Name
  • বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

শেফালী আক্তার রাখি, বিশেষ প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জে বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রশিয়ান রবিউল ইসলাম খান (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।এলাকায় দফায় দফায় বিক্ষোভ মিছিল, উত্তেজিত জনগণের রোষানলে মোরেলগঞ্জের পল্লী বিদ্যুৎ কর্মীরা।ঘটনাস্থলে পুলিশ মোতায়ন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. সাইদুল ইসলাম খান জানান, বুধবার দুপুর ১টার দিকে উপজেলার জিউধরা ইউনিয়নের মাদ্রাসা বাজারের একটি পোষ্টে বিদ্যুৎতের লাইনের কাজ করার সময় বিদ্যুৎপৃষ্টে রবিউল ইসলাম খান (২৫) তার বুকের পাজর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়। নিহত রবিউল ইসলাম খান ওই ইউনিয়নের বরইতলা গ্রামের শাহ আলম খানের ছেলে। দীর্ঘ ৩/৪ বছর ধরে সে এলাকায় ইলেকট্রশিয়ানের কাজ করতেন। তার দুই বছরের একটি শিশু কন্যা সন্তান রয়েছে।
নিহতের স্ত্রী মালা বেগম বলেন, মোড়েলগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিস থেকে সকালে লোকজন এসে তার স্বামী রবিউল ইসলামকে লাইনের কাজ করানোর জন্য ডেকে নিয়ে যায়। বিদ্যুৎপোষ্টে উঠে কাজ করার সময় সংযোগ বন্ধ করতে বলা হলে তারা বন্ধ করেনি বলে তার সাথে থাকা লোকজন তাকে জানিয়েছেন।
এ বিষয়ে পল্লী বিদ্যুৎতের মোড়েলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম এ বিএম মিজানুর রহমান বলেন, রবিউল ইসলাম খান ওই এলাকার একজন ইলেকট্রশিয়ান। বিদ্যুৎতের কাজ করার সময় তার দুর্ঘটনা ঘটে। বিষয়টি শুনে তাৎক্ষনিক অফিস থেকে লোক পাঠানো হয়েছে।
এ সর্ম্পকে থানা অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান বলেন, বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যুর ঘটনা শুনে উত্তোজিত পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত আছে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD