1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

Reporter Name
  • বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

মোঃ আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি আজমিরীগঞ্জ 

আজ ০২ আগষ্ট মঙ্গলবার, সকাল ১১ঘটিকার সময় আজমিরীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, আজমিরীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের নগর গ্রামের বাসিন্দা গিয়াস উদ্দিন মিয়ার ছেলে তোফাজ্জল মিয়া (১৮) সকাল ১১ ঘটিকার সময় পার্শ্ববর্তী রঞ্জিত মাস্টারের বাড়িতে রাজ মিস্ত্রীর কাজ করা কালীন তার নিজের অজান্তে তার হাতে থাকা রড বিদ্যুতের সাথে স্পর্শ লাগে। সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরতর আহত হয়। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে আজমিরীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অতঃপর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আজমিরীগঞ্জ থানার এস. আই আলাউল হক জানান, পরিবারের পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ নেই। থানায় অপমৃত্যু মামলা হবে বিদায় লাশটি বিনা ময়নাতদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেট স্যারের কাছে আবেদন করা হয়েছে। যদি ম্যাজিস্ট্রেট স্যার অনুমতি দেয় লাশ দাফন করা হবে অন্যথায় ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD