মিরু হাসান বাপ্পী, বগুড়া জেলা সংবাদদাতা
বগুড়ার আদমদীঘিতে এবার শাহজাহান আলী নামের এক মৎস্য ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। ৩১ জুলাই দিবাগত রাতে আমদীঘি কদমা গ্রাম থেকে শাহজাহান আলী বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে। এ নিতে এক মাসে তিনটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটলেও চুরি যাওয়া কোন মোটরসাইকেল উদ্ধার হয়নি। এ ব্যাপারে পৃথক পৃথক ভাবে থানায় লিখিত অবিযোগ করা হয়েছে বলে ভুক্তভোগিরা জানান।
জানাযায়, গত ২১ জুলাই বিকেল ৪টায় আদমদীঘি হাজি তাছের আহমদ মহিলা কলেজে গেটের সামনে থেকে গ্রামীণ ব্যাংকের প্রোগ্রাম অফিসার আবু ছালেহ নামের এক ব্যক্তির ডিসকোভার-১০০ সিসি মোটরসাইকেল চুরি যায়। এর ৩ দিন পর ২৩ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি বাসস্ট্যান্ডের অদুরে তেতুলিয়া বাবলাতলি নামক স্থান থেকে একরাম মন্ডল নামের এক ধান চাল ব্যবসায়ীর মোটরসাইকেল চুরি যায়। এরপর গত ৩১ জুলাই রোববার রাতে আদমদীঘির কদমা গ্রামের মৎস্য ব্যবসায়ী শাহজাহান আলীর বাড়ির প্রাচীর টপকিয়ে চোর প্রবেশ করে বারান্দায় রাখা ডিসকোভার-১২৫ সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে যায়। পর পর মোটরসাইকেল চুরির ঘটনায় মালিকরা আতংকিত হয়ে পড়েছে। আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার জানান, চুরি যাওয়া মোটারসাইকেল উদ্ধারে বিভিন্ন স্থানে তৎপরতা চলছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply