1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজার বিক্ষোভ মিছিল ও প্রতাবাদ সমাবেশ

Reporter Name
  • মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ৪৯ বার পড়া হয়েছে

খালেদ আহমেদ: মৌলভীবাজার প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, মৌলভীবাজার জেলা শাখা’র আয়োজনে ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা ও হাজার হাজার বিএনপি নেতাকর্মীর উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতাবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে

২ আগষ্ট (মঙ্গলবার) দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার জেলা বিএনপি’র পক্ষ থেকে ভোলা জেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে হত্যা ও হাজার হাজার বিএনপি নেতাকর্মীর উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতাবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম সাইফুর রহমান রোডের গার্ডেন টাওয়ারের সম্মুখে গিয়ে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির সহ সভাপতি আলহাজ্ব আব্দুল মুকিত এর সভাপতিত্বে ও সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক যুবদল নেতা এম এ নিশাত এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান (ভিপি মিজান)।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুর রকিব সাবু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির আহবায়ক মুজিবুর রহমান মজনু, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার জেলার সভাপতি সাবেক কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য ও সাবেক পৌর বিএনপির সভাপতি এম এ হক, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক যুবদল নেতা সেলিম মোহাম্মদ সালাহউদ্দিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও পৌর কাউন্সিলর আনিছুজ্জামান বায়েছ, জেলা যুবদলের সহ সভাপতি জলিল আহমদ, যুবদল নেতা এডভোকেট সৈয়দ নেপুর আলী, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, যুবদল নেতা সৈয়দ তানভীর আলী, জেলা যুবদলের সদস্য নাজমুল হোসেন মামুন প্রমুখ।

 

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, অবৈধ সরকারের মন্ত্রী এমপি এবং নেতাকর্মীদের নজিরবিহিন দুর্ণীতি ও লোটপাটের কারনে দেশের অর্থনীতি আজ ভেঙ্গে পড়েছে, ব্যাংকের রিজার্ভ কমে গেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক হারে বেরে যাওয়ায় মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তাই দেশে আজ অস্বাভাবিক অবস্থা বিরাজমান। অবৈধ সরকারের মন্ত্রী এমপি ও দলীয় নেতাকমীদের দুর্ণীতি ও লুটপাটকে আড়াল করতে সরকার আজ নিরাপরাধ/প্রতিবাদি মানুষকে হত্যা নির্যাতন করে চলছে। অবৈধ সরকারের নির্দেশে পুলিশ গুলি করে ভোলার স্বেচ্ছাসেবকদল নেতা আব্দুর রহিমকে গুলি করে হত্যা করে। আমরা মৌলভীবাজার জেলা বিএনপি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দেশের জনগনকে সংগে নিয়ে আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করলে একমাত্র এইসব দুর্ভোগ থেকে দেশের মানুষ রক্ষা পাবে।

 

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD