1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

শেফালী আক্তার রাখি
  • বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু নীতি, সুশাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

​‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিতকরণ’ অ্যাকসেস প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। গত ৫ ও ৬ অক্টোবর ২০২৬ তারিখে দুই দিনব্যাপী বাগেরহাটের কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণটি বাস্তবায়িত হয়।

​প্রশিক্ষণে মোরেলগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, ইউডিসিসি ও স্থায়ী কমিটির সদস্যদের জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলা, দুর্যোগে ক্ষয়ক্ষতি হ্রাসকরণ, স্থানীয় পর্যায়ে সুশাসন নিশ্চিতকরণ এবং কার্যকর জলবায়ু নীতি বাস্তবায়নের ওপর বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করেন
নলেজ ডিসকভারি কনসাল্টিং লিমিটেড ঢাকা এর ম্যানেজিং ডাইরেক্টর ওয়ালিদ মাহমুদ ও ডরপ অ্যাকসেস প্রকল্পের মোরেলগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মোঃ সওকাত চৌধুরী।

​হেলভেটাস বাংলাদেশ, ডরপ ও উত্তরণসহ সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এই কর্মশালার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়। প্রশিক্ষণার্থী জনপ্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এ ধরনের প্রশিক্ষণ তাদের এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব কার্যকরভাবে মোকাবিলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD