1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বানিয়াচং জমিয়তের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ইমরান আহমদ উসমানী
  • মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

৫ অক্টোবর ২০২৬) সোমবার সন্ধ্যা ৮ ঘটিকায় জমিয়তের অস্থায়ী কার্যালয়ে শেখ ট্রাভেলসে জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মখলিছুর রহমান এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ এর সঞ্চালনায় ও মাওলানা ইসলাম উদ্দীন মাসরুর এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

জমিয়তের বিভিন্ন ইউনিটের রিপোর্ট পেশ করেন স্ব স্ব ইউপির নেতৃবৃন্দ।
দেশের বর্তমান হালচাল, দলীয় কার্যক্রম আরো বেগমান করা, নিস্ক্রিয় নেতাকর্মীদের কে কাজে সক্রিয় করা, বানিয়াচং জমিয়তের উপদেষ্টা মাওলানা আয়্যুব বিন সিদ্দিকের উপর মিথ্যা মামলা প্রত্যাহারে করণীয়, কেন্দ্রীয় জমিয়তের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত পাঠ করে শুনানো ও আগামীদিনে সংগঠনের পথচলা ইত্যাদি বিষয়ে আলোচনা পর্যালোচনা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং শাখার সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুর ওয়াদুদ, শায়খুল হাদীস হাবিবুর রহমান,শায়খ ইকবাল হোসেন, মাওলানা মুজিবুর রহমান, হাফিজ মাওলানা আলাউদ্দিন,হাফিজ উদ্দিন খাঁ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ সালেহ আহমদ, সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মুনতাসির আলম সোহান, মুফতী মুবাশ্বির আহমদ খান, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা হিফজুর রহমান, প্রচার সম্পাদক হাফিজ মুফতী শাব্বীর আহমদ শিবলী নোমানী, অর্থ সম্পাদক হাফিজ মাওলানা সাইফুর রহমান, সেচ্ছাসেবক সম্পাদক হাফিজ বশীর উদ্দীন, নির্বাহী সদস্য মাওলানা মকসুদুর রহমান,মাওলানা মুতাসিম বিল্লাহ, মাওলানা মিজান নূর,মাওলানা জমির উদ্দিন, যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি হাফিজ তাওহীদুল, সহ-সভাপতি হাফিজ এনামুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ শাহ আলম, ছাত্র জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রাফিউল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দীন মাসরুর, সাধারণ সম্পাদক তাফাজ্জুলুল হক প্রমুখ।

পরিশেষে বানিয়াচং জমিয়তের অন্যতম সহ-সভাপতি মাওলানা মসিউর রহমান ও বানিয়াচং ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি ইসলাম উদ্দীন মাসরুরের রোগমুক্তি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।
দোয়া পরিচালনা করেন উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD