(৩ অক্টোবর ২০২৬) শনিবার সন্ধ্যা ৮ ঘটিকায় হবিগঞ্জ জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক ও বানিয়াচং উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আয়ূব বিন সিদ্দিক এর উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে তাৎক্ষণিক যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে বানিয়াচং সাব-রেজিস্ট্রারের মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বড় বাজারের ভিতর দিয়ে উপজেলার সামন হয়ে মুক্তিযুদ্ধের চত্বরে এসে শেষ হয়।
যুব জমিয়ত উপজেলা শাখার সভাপতি হাফিজ মাওলানা তাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানীর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ, প্রচার সম্পাদক মুফতী শাব্বির আহমদ শিবলী নোমানী, দারুল কোরআন মাদরাসা শিক্ষক মাওলানা ক্বারী ইমদাদুল হক হবিগঞ্জী, যুব জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সহ-সভাপতি হাফিজ এনামুল হক,
জমিয়তের ২নং ইউপির নেতা মাওলানা মিজান, জনাব তোফায়েল আহমেদ, যুব জমিয়ত বানিয়াচং উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা ফরিদ উদ্দীন চমকপুরী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শাহ আলম, সাহিত্য সম্পাদক মাওলানা আব্দুর রহমান রুমান, নির্বাহী সদস্য মাওলানা জাবির আহমদ, মাওলানা আব্দুর রহমান বিন মুজিব, জমিয়তে উলামায়ে ইসলাম বড় বাজার আঞ্চলিক শাখার সভাপতি মাওলানা জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক জনাব আহমদ চৌধুরী সাগর, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার এনামুল হক, যুব জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল মুকিত, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম, ছাত্র জমিয়ত বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রাফিউল ইসলাম, সাধারণ সম্পাদক তাফাজ্জুল হক, সাংগঠনিক সম্পাদক হাফিজ আশরাফুল ইসলাম, মাওলানা মুবাশ্বির বিন আব্দুল বারী, মাওলানা জুনায়েদ লাবিব, মাওলানা নজরুল ইসলাম সোহাগ, হাফিজ আবুল খায়ের, মাওলানা আবুল কাসেম, মাওলানা মারুফ আহমদ,প্রমুখ।
বক্তারা বলেন,আগামী ২৪ ঘন্টার ভিতরে কাটখালী হুজুরের উপর আরোপিত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে উলামায়ে কেরাম ও তাওহিদী জনতা ও উনার ভক্তবৃন্দ কে সাথে নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে।
পরিশেষে মোনাজাত করেন জমিয়তে উলামায়ে ইসলাম বানিয়াচং উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শাহ সালেহ আহমদ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply