1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

তাড়াইলের দিগদাইড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নূর সালাম খান (কিশোরগঞ্জ প্রতিনিধি):
  • সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ৬নং দিগদাইড় ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ মাগরিব ইউনিয়ন শাখার কার্যালয়ে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তাড়াইল উপজেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক এইচ এম আরমান, অর্থ সম্পাদক মাওলানা ক্বারী মঞ্জুরুল হক আকন্দ এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ দিলওয়ার হোসেন (হাতেম)।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা হুমায়ুন আব্দুর রহিমসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ ৬নং দিগদাইড় ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ দিলোয়ার হোসেন জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা ও করণীয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বক্তারা সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বিস্তৃত, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সমন্বয় ও দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকার মাধ্যমে সংগঠনের কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD