বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিতব্য ১৯ সেপ্টেম্বর ইত্যাদি চত্বরের সমাবেশ সফল করার লক্ষে প্রস্তুতি সভা আজ (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোডাউন এলাকায় অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবদুল আলিম সওদাগরের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, পৌরসভা জিয়া মঞ্চ আহবায়ক রফিকুল কাদের, উপজেলা জিয়া মঞ্চ সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ, পৌরসভা জিয়া মঞ্চ সদস্য সচিব মেহেদী হাসান টিপু, সহ-সভাপতি হাসান মুরাদ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর, যুগ্ম সম্পাদক মোজাহের, জমির, সহপ্রচার সম্পাদক কামরুল ইসলাম, পাঠাগার সম্পাদক বেলাল হোসেন, পৌর যুগ্ম আহবায়ক হাশেম ইসলাম মুন্না, সরফভাটা ইউনিয়ন সভাপতি মাহবুবুর রহমান মেম্বার, দক্ষিণ রাজানগর ইউনিয়ন সভাপতি এডভোকেট মাসুদ করিম, চন্দ্রঘোনা ইউনিয়ন সভাপতি ফজলুল করিম ফজলু,পদুয়া ইউনিয়ন সভাপতি তারেক চৌধুরী, শিলক ইউনিয়ন সভাপতি নুরুল আবছার সিকদার, কোদালা ইউনিয়ন সিনিয়র সহসভাপতি আলমগীর, সরফভাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, লালানগর ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মালেক শাহ প্রমুখ।
Designed by: Sylhet Host BD
Leave a Reply