1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

“দল যাকেই নমিনেশন দিবে, তার সাথেই কাজ করবে নেতাকর্মীরা- হুমাম কাদের

বার্তা সম্পাদক, চট্টগ্রাম
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার পড়া হয়েছে

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নে গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর)  শিলক এম শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে ইউনিয়ন বিএনপির আহবায়ক মোকাররম হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং দক্ষিণ রাঙ্গুনিয়া যুবদল নেতা আবুল হোসেন চৌধুরী ও সাবেক ছাত্রনেতা মহসিন তালুকদারের যৌথ সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “দল যাকেই নমিনেশন দিবে, তার সাথেই কাজ করবে নেতাকর্মীরা। সংগঠনকে শক্তিশালী করাই এখন মূল লক্ষ্য।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মুহাম্মদ শওকত আলী নূর, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ইউসুফ চৌধুরী, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহসভাপতি ওয়াকিল আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজামুল হক চৌধুরী তপন, ইলিয়াস সিকদার, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন শাহ, মসিউদ্দৌলা, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আনছুর উদ্দিন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন রুবেল, জেলা যুবদলের সহসভাপতি ইউছুপ কামাল, কাজী রাকিবুল মাসুদ,গফুর খান, জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর এলাহি, সাবেক জেলা স্বেচ্ছাসেবক দল নেতা বাবর আলম তালুকদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদ, যুবদল নেতা পারভেজ মোশাররফসহ আরও অনেকে।

এছাড়াও জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মৎস্যজীবী দল, মহিলা দল ও জিয়া মঞ্চের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD