1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন

চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বার্তা সম্পাদক, চট্টগ্রাম
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জিয়া মঞ্চ’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান ১৩ সেপ্টেম্বর বিকেলে নাসিমন ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার প্রথম সহসভাপতি হাজী ওসমান গনির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় টিম প্রধান ওয়াকিল আহমদ, প্রধান বক্তা ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউদ্দিন কাদের, বিশেষ অতিথি ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক সম্পাদক আবদুল গফুর খান, সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকী ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ ফারুক।

‎সভায় জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম জেলা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) নির্বাচিত হওয়ায় সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা। 

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ’র সাংগঠনিক সম্পাদক মো. এজলাস, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, জসিম উদ্দিন জমাদার, আবদুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শাহাদাত হোসেন, সাহেদ আকবর, সহ সাংগঠনিক আল আমিন, সহ সাংগঠনিক ইস্কান্দর আলী তালুকদার, ডা. দেলোয়ার হোসেন নাছির, শাহ ইমরান মোহাম্মদ শাহাবুদ্দিন, আবদুল আলীম, মাহবুবুল আলম, অহিদুল আলম চৌধুরী, আকতার হোসাইন, রফিকুল কাদের, সালাহউদ্দিন মেম্বার, আইয়ুব খান, সাইফুল ইসলাম, মাইনুল ইসলাম রুবেল, এনামুল হক বাপ্পি, আবদুস সালাম সবুজ, দেলোয়ার খান জয়, মেহেদী হাসান টিপু, ওসমান সিকদার, কামরুল ইসলাম, বেলাল হোসাইন প্রমুখ।

‎সভায় প্রধান অতিথি বলেন, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও উৎপাদনশীল বাংলাদেশ বিনির্মাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের ১৯ দফা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ গঠনে জিয়া মঞ্চ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরতে সকল প্রকার দেশি-বিদেশি ষড়যন্ত্রকে নস্যাৎ করতে জিয়া মঞ্চের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান তিনি।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD