1. kholilurrahman136@gmail.com : sm razu : sm razu
  2. dailyserabarta@gmail.com : editor :
  3. admin@wordpress.com : root :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙ্গুনিয়া মৎস্যজীবী দলের শ্রদ্ধা নিবেদন

সহযোগী বার্তা সম্পাদক
  • মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গৌরবের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের প্রথম সমাধি স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেছেন রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দল।

গতকাল সোমবার (১সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচি পালিত হয়।

‎এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মৎস্যজীবী দলের আহবায়ক শফিউল আলম চৌধুরী।

 উপজেলা মৎস্যজীবী দলের আহবায়ক মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রা সহকারে শ্রদ্ধা নিবেদন করার সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্যজীবি দল নেতা শামিম, ইমাম হোসেন, রাঙ্গুনিয়া উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জাহেদ উল্লাহ, জিয়া মঞ্চ নেতা ফজলুল করিম ফজলু, বাপ্পু, বেতাগী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি সামশুল আলম, সাধারণ সম্পাদক আকতার হোসেন রুবেল, সিনিয়র যুগ্ম সম্পাদক আশরাফ, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, দফতর সম্পাদক রাজীব দাশ, শিলক ইউনিয়ন আহবায়ক কামাল উদ্দীন, সিনিয়র যুগ্ম আহবায়ক বাচা সিকদার, শাহাদাত হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত ও দেশবাসীর কল্যাণ কামনা করে দোয়া মুনাজাত করা হয়।

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
সেরাবার্তা © ২০২০, সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত।
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD