আন্দোলন,গৌরব,উন্নয়ন, ঐতিহ্য, ত্যাগ ও সফলতার ৪৭ বছর উদযাপন উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রেের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের রাঙ্গুনিয়াস্থ প্রথম সমাধি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে নেতাকর্মীদের ঢল দেখা গেছে।
সকাল ১০টার দিকে বিশাল এক মিছিল সহকারে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক হুইপ ওয়াহিদুল আলমের কন্যা বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা।
এর পরপরই রাঙ্গুনিয়া চট্টগ্রাম-০৭ বিএনপির নমিনেশন পাওয়ার আশাবাদী দুই নেতার শোডাউন ছিল নজর কাড়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মরহুম সালাহউদ্দিন কাদের চৌধুরীর সন্তান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে মিছিল সহকারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করে।
সময় তিনি বলেন, বিএনপি নীতি আদর্শের প্রতি আস্থাশীল হয়ে আমার মরহুম পিতা বিএনপিতে যোগদান করে ধানের শীষ প্রতীকে রাঙ্গুনিয়া থেকে নির্বাচন করে বিপুল ভোটে বিজয় লাভ করেন। রাঙ্গুনিয়ার মানুষকে আমরা পরিবারের সদস্য মনে করি। তারা আমাদের প্রতি যেটুকু দিয়েছে তার বিপরীতে আমরা কিছুই করতে পারিনি। তবে কথা দিচ্ছি আগামীতে ইনশাআল্লাহ এঋণ শোধ করতে সচেষ্ট থাকব। প্রচণ্ড গরমের মধ্যেও বয়স্ক মুরুব্বীরা মিছিলে যোগদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শওকত আলী নূর,এডভোকেট কামাল হোসেন চৌধুরী,জাহাঙ্গীর চেয়ারম্যান, উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী, ইলিয়াস সিকদার, সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মৎস্যজীবী দল, মহিলা দল ও জিয়া মঞ্চের অসংখ্য নেতাকর্মী।
আরেক নমিনেশন প্রার্থী রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক কুতুব উদ্দিন বাহার তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে মিছিল সহকারে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।
সময় তার সাথে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি কুতুব উদ্দিন বাহার রাঙ্গুনিয়ার সন্তান। সুদীর্ঘকাল ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত থেকে এলাকার নেতাকর্মী সহ সাধারণ জনগণের সুখ দুঃখের সাথী হয়েছি। আমি নেতা হতে চায় না, রাঙ্গুনিয়াবাসির সেবক হতে চায়। তিনি সকলের দোয়া ও ভালোবাসা চেয়েছেন।
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ে কাপ্তাই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ পথচারীদের দুর্ভোগে পড়তে হয়। গ্রুপিংয়ের উত্তাপটা থাকলেও বিক্ষিপ্ত সংঘর্ষের মতো কোনো ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশী তৎপরতা ছিল।
এছাড়াও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরীও পৃথক মিছিল সহকারে শ্রদ্ধা নিবেদন করেন।
নানা রকম স্লোগানে স্লোগানে মুখরিত ছিল রাঙ্গুনিয়াস্থ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধি স্থান সহ আশপাশের এলাকা।
Designed by: Sylhet Host BD
Leave a Reply