দেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে।
মবার (১ সেপ্টেম্বর) সকালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে দলীয় ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিয়া নগরস্থ জিয়াউর রহমানের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুমাম কাদের চৌধুরীর নেতৃত্বে বিএনপিও অঙ্গ সংগঠনের নেতৃত্বে স্থানীয়রা উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সভাপতি ইউসুফ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট কামাল হোসেন চৌধুরী , উত্তর জেলা বিএনপি’র সাবেক সদস্য শওকত আলী নূর, সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী ,শাহেদ কামাল তালুকদার, ইউসুফ কামাল, রাকিবুল হাসান মাসুদ,এবিএম সাইফুদ্দিন উদ্দিন,ইমরুল হাসান চৌধুরী, ইউসুফ সাগর, জাহেদুল আলম চৌধুরী,জিয়ার উদ্দিন চৌধুরী ও কাজী মহিউদ্দিন সহ অন্যান্যরা।
আরো উপস্থিত ছিলেন হাজী ইলিয়াস সিকদার,জাহাঙ্গীর আলম, নিজামুল হক তপন,খুরশেদ আলম, হেলাল শাহ, একতিয়ার হোসেন,মুজিবুল হক,জামসেদ মেম্বার, সৈয়দ নুর আবু তেয়ুব,ইসমাইল, সিকদার,উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ভারপ্রাপ্ত ভিপি আনছুর উদ্দিন, রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী,ওসমান গনি, গফুর, পারভেজ মোশাররফ,জাহাঙ্গীর এলাহী, ছাবের,ইমরুল,ইমাম চৌধুরী,ফারুক,দিদার,আবুল হোসেন,ইফাক,সেচ্ছাসেবক দলের সভাপতি মো হারুন,বাবর,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কর সচিব হেলাল আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক নাজিম,কামাল, রায়হান,কুদুস,তাহনিয়াজ মোরশেদ তুহা,ইকবাল হোসেন, জিসাস সভাপতি সোহেল, পাবেল,ফারুক,নিশাদ,জুয়েল,সারেক,সিহাব,ফয়ছাল,তারেক,আশিক,জুয়াল,জাফর,রাসেল,জমির,এমরান,ইয়াকুব,আইয়ুব,আবু বক্কর, আবু হেনা,কতুব, আবু,জাফর,নাজিম, সাইফুল ও ইকবাল প্রমূখ।
কর্মসূচিতে হুমাম কাদের চৌধুরী বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তার প্রথম সমাধিস্থল রাঙ্গুনিয়ায় হাওয়াতে রাঙ্গুনিয়ার গুরুত্ব অনেক বেশি ও গর্বের বিষয় । বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহিংসতায় বিশ্বাস করে না। এজন্য আজ ঐক্যবদ্ধ হয়েছি, দোয়া করার জন্য যাতে দলটা বেঁচে থাকে।
তিনি আরো বলেন, ১৬ বছর এদলের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে কেউ এ দল ভাঙতে পারেনি। সবার দোয়া যদি আমাদের সাথে থাকে আমরা ঐক্যবদ্ধ থাকবো।
শ্রদ্ধা শেষে শহীদ জিয়ার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply