বিসমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত, দরূদ ও সালামের হাদিয়া মানবতার মুক্তির দূত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি,তাঁর পরিববারবর্গ ও সাহাবায়ে কেরাম রা.এর প্রতি।
মাননীয় প্রধান উপদেষ্টা,ছাত্রজনতার সফল গণঅভ্যুত্থানে দীর্ঘদিন ধরে চেপে থাকা শৈরাচার সরকারের পতনের পর দেশ ও জাতির এক চরম সংকটকালীন সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ করায় আমরা আপনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং আপনার সু-সাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। একই সাথে রাষ্ট্রের গুরু দায়িত্ব আপনার উপর অর্পিত হওয়ার পর থেকে দিবারাত্রি পরিশ্রম করার পরেও আমাদেরকে সাক্ষাতের সুযোগ দেওয়ায় আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আপনি এবং আপনার সরকার গণমানুষের প্রত্যাশা পুরণে সফলতার মাইলফলক স্পর্শ করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ একটি শতবর্ষী ঐতিহাসিক রাজনৈতিক দল। ভারত উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে এই দল নেতৃত্ব দিয়েছে এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধেও এই দল স্বাধীনতাকামী জনগণের পাশে ছিল। সেই ধারাবাহিকতায় এবারের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেও শুরু থেকে শেষ পর্যন্ত এই দলের পক্ষ থেকে আমরা মাঠে-ময়দানে সাধ্যমত সক্রিয় ছিলাম। আমাদের দলীয় নেতাকর্মী অনেকেই নিহত ও আহত হয়েছে। আহতদের কেউ কেউ এখনো চিকিৎসাধীন আছে। রাষ্ট্র সংস্কারের এই আন্দোলনে যারা শাহদাত বরণ করেছেন আমরা তাদের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
এখন আমরা খুব সংক্ষেপ আপনার বরাবর ১০ দফা প্রস্তাবনা পেশ করছি।
১.সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও উপাসনালয়সমূহের নিরাপত্তা জোরদার করে দেশকে অস্থিতিশীল করার যে কেন অপচেষ্টা রুখে দেওয়া।
২.বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল শহিদের পরিবারকে সরকারীভাবে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা।
৩.দেশের সকল গার্মেন্টস, শিল্প, কলকারখানা ও ব্যবসা বানিজ্যের চাকা সচল রাখা।
৪.২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড, ২০১৩ সালে শাপলা চত্বরের গণহত্যা,২০২১ সালে আলেম-উলামা ও ছাত্রজনতা হত্যা এবং ২০২৪ সালের গণহত্যার বিচার নিশ্চিত করা।
৫.বিগত খুনি সরকারের আমলে যত গুম ও খুন হয়েছে সেগুলোর বিচার নিশ্চিত করা।
৬. ২০১৩ ও ২০২১ সালসহ আওয়ামিলীগের শাসনামলে আলেমদের নামে যে সকল মিথ্যা মামলা করা হয়েছে সেগুলো অনতিবিলম্বে প্রত্যাহার করা।
৭. নির্বাচন কমিশন পুনর্গঠন করা এবং জাতীয় নির্বাচনের একটা রোডম্যাপ প্রকাশ করা
৮. স্বাধীন বিচাব ব্যবস্থা নিশ্চিত করা।
৯. গণহত্যার দায়ে শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী সহ প্রসাশনের সকল দায়ী ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনা।
১০. আওয়ামিলীগ শাসনামলে আমলে লুটপাটকারী মন্ত্রী, এমপি, আমলা ও দলীয় নেতাদের দূর্নীতির ফিরিস্তি জনসম্মুখে প্রকাশ করা।
(মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী)
মহাসচিব
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
Designed by: Sylhet Host BD
Leave a Reply